রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে ইরি-বোরো ধানের মাঠে সবুজের সমারোহ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিস্তীর্ণ ইরি-বোরো ধানের মাঠে এখন সবুজের সমারোহ। মাঠের পর মাঠজুড়ে দোল খাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন। ধান ঘরে তোলার আশায় কৃষকরা জমির পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ রবি মৌসুমে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৬৫ হেক্টর জমিতে। বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৫০০ হেক্টর, তবে আবাদ হয়েছে ৫৪৯ হেক্টর জমিতে।
এ মৌসুমে ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৯, ব্রি ধান-৯২, ব্রি ধান-১০২, ব্রি ধান-১১৪, ব্রি ধান-৮১, বিনা ধান-২৪, বিনা ধান-৩৫, ব্রি ধান-২৮ ও ব্রি ধান-২৯সহ বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করা হয়েছে।

সরেজমিনে শনিবার (২৮ মার্চ) উপজেলার সাতটি ইউনিয়নের ইরি-বোরো মাঠ ঘুরে দেখা যায়, কৃষকরা সেচ, সার প্রয়োগ ও কীটনাশক ব্যবস্থাপনায় ব্যস্ত রয়েছেন। তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের প্রান্তিক কৃষক হাবিবুর রহমান জানান, সারের সরবরাহ স্বাভাবিক ও কীটনাশকের ন্যায্যমূল্য থাকায় এ বছর ধান চাষে আগ্রহ বেড়েছে।
একই গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, তিনি এ মৌসুমে প্রায় সাড়ে ৩০ শতাংশ জমিতে ধান আবাদ করেছেন। অনুকূল আবহাওয়া, সার সংকট না থাকা এবং সময়মতো সেচ দিতে পারায় এবার বাম্পার ফলনের আশা করছেন তিনি।

তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের (পংপাচিহা, পাইকপাড়া, সহিলাটি ও সাচাইল) ব্লকের কৃষি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, মৌসুমের শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধানের বাজারমূল্য ভালো এবং কৃষি উপকরণের দাম তুলনামূলক কম থাকায় কৃষকরা চাষে আগ্রহী হয়েছেন।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিকাশ রায় জানান, আগামী এক মাস আবহাওয়া অনুকূলে থাকলে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলন হবে। তিনি আরও জানান, চলতি রবি মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com