রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম

তাড়াইলে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
তাড়াইলে পেট্রোল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে তাড়াইল সদর বাজারের মাদরাসা মার্কেটে রাজন মিয়ার দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। অভিযানে তাড়াইল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া পেট্রোলিয়াম মজুত ও পরিবহনের দায়ে সাচাইল ভুঁইয়া পাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে রাজন মিয়াকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(২) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি পাম্প থেকে জ্বালানি সংগ্রহ করে বাজারে ইচ্ছামতো দামে বিক্রি করছিলেন।

অভিযানকালে জব্দ করা পেট্রোল তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে প্রতি লিটার ১৩০ টাকা দরে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জ্বালানি সংকট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com