বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে
যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপানোর চেষ্টা ট্রাম্পের

ইরান যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে উপসাগরীয় আরব দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

সংবাদ সম্মেলনে লেভিটকে প্রশ্ন করা হয়েছিল, আরব দেশগুলো এই যুদ্ধের খরচ মেটাতে কোনো ভূমিকা রাখবে কি না। জবাবে সরাসরি কিছু না বললেও তিনি জানান, এটি এমন একটি পরিকল্পনা যা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প গুরুত্বের সঙ্গে ভাবছেন।

লেভিট বলেন, আমার মনে হয় প্রেসিডেন্ট এ বিষয়ে আরব দেশগুলোকে আহ্বান জানাতে আগ্রহী। আমি জানি, এটি তার একটি নিজস্ব চিন্তা এবং আপনারা শিগগিরই এ বিষয়ে তার কাছ থেকে আরও বিস্তারিত শুনতে পাবেন।

বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প তার আগের মেয়াদের মতোই আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করছেন। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সুফল যেহেতু ওই অঞ্চলের দেশগুলোও পায়, তাই যুদ্ধের আর্থিক দায়ভারও তাদের নেওয়া উচিত। তবে এই প্রস্তাবের ফলে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কেমন প্রভাব পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com