শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল যুবকের গলিত কঙ্কাল: গ্রেপ্তার ২

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে
নিকলীতে নিখোঁজের ২৪ দিন পর ভুট্টা ক্ষেতে মিলল যুবকের গলিত কঙ্কাল গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের ২৪ দিন পর ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের গলিত কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের বাটিবরাটিয়া মাধাই নগর অংড়াইল হাওরের একটি ভুট্টা ক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার সিংপুর ইউনিয়নের বাটিবরাটিয়া উত্তর পাড়ার বাসিন্দা মো. সিদ্দিক মিয়ার ছেলে মো. আবীর হোসেন (২০)।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একই এলাকার ফরিদ মিয়ার ছেলে মাহমুদুল হাসান (২০) এবং তার স্ত্রী খেয়া আক্তার (১৮) কে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ থেকে আবীর নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ১৩ মার্চ তার পরিবার নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতে গেলে একটি কঙ্কাল দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবীরের পরিবারকে খবর দিলে তার বাবা ছেলের পরনের কাপড় দেখে কঙ্কালটি শনাক্ত করেন।

মামলা ও থানা সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে মাহমুদুল হাসানের সঙ্গে রাজশাহীর বাঘমারা উপজেলার আ. রশিদের মেয়ে খেয়া আক্তারের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত বছরের ১৭ নভেম্বর খেয়াকে নাটোর থেকে নিকলীতে নিয়ে আসেন মাহমুদুল এবং ১৯ নভেম্বর তাদের বিয়ে হয়।

মাহমুদুল ও আবীর একই গ্রামের বন্ধু হওয়ায় আবীরের সঙ্গে খেয়ার কথাবার্তা চলত। একপর্যায়ে আবীর ও খেয়ার মধ্যে মোবাইল ফোনে আপত্তিকর ছবি আদান-প্রদান হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর মাহমুদুল আবীরকে হুমকি দেন। এর দুই দিন পর থেকেই আবীর নিখোঁজ হয়ে যান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিখোঁজের ২৪ দিন পর ভুট্টা ক্ষেত থেকে আবীরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মাহমুদুল ও তার স্ত্রী খেয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় আবীরের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে মাহমুদুল ও খেয়া আক্তারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শুক্রবার (৩ এপ্রিল) নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নং-৪, তারিখ: ০৩-০৪-২০২৬)।

নিহতের কঙ্কাল ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শুক্রবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com