রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল ছাত্রাবাস থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ হোসেনপুরে কৃষিজমিতে আগাছা দমনে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, হুমকিতে জীববৈচিত্র্য পাকুন্দিয়ায় ওয়ার্কশপে দুর্ধর্ষ চুরি, ২ মাসেও উদ্ধার হয়নি মালামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অসামর্থ্য হওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ বিএনপি সরকারে শ্রদ্ধা ছিল সাহাবুদ্দিনের: হাফিজ উদ্দিন পাকুন্দিয়ায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে জমজমাট ভলিবল প্রতিযোগিতা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে জমজমাট ভলিবল প্রতিযোগিতা

“ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ভলিবল প্রতিযোগিতা। এই আয়োজনে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দল-যার মধ্যে ৪টি বালক ও ৪টি বালিকা দল ছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, কিশোরগঞ্জ জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়, লতিফপুর উচ্চ বিদ্যালয়, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও তাজমল খান উচ্চ বিদ্যালয়।

ক্রীড়া দিবসে কিশোরগঞ্জে জমজমাট ভলিবল প্রতিযোগিতা

রোমাঞ্চকর লড়াই শেষে বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লতিফপুর উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় তাজমল খান উচ্চ বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় তাজমল খান উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ পরিচালনা করেন ক্রীড়া প্রশিক্ষক আর হাসান রিপেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com