শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
তাড়াইল থানায় নতুন ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমের যোগদান, দায়িত্বভার গ্রহণ

কিশোরগঞ্জের তাড়াইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম। তিনি গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, তিনি বিদায়ী ওসি জালাল উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর মধ্য দিয়ে তাড়াইল থানার প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

তাড়াইল থানা সূত্রে জানা যায়, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম তাড়াইলে যোগদানের আগে কিশোরগঞ্জ জেলা সদরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন কন্যা সন্তানের জনক।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার মূল লক্ষ্য।”

স্থানীয়রা আশা করছেন, নতুন ওসির নেতৃত্বে তাড়াইল থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com