শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের নগুয়ায় অনুষ্ঠিত হলো ৫৪তম “বিশ্ব খাওয়া”। ১৯৭৩ সাল থেকে পহেলা বৈশাখে কোনো বিরতি ছাড়াই এই “বিশ্ব খাওয়া” অনুষ্ঠিত হয়ে আসছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল সন্ধ্যার পরে নগুয়া বকুলতলা এলাকাবাসীর উদ্যোগে এবার ৫৪তম “বিশ্ব খাওয়া” অনুষ্ঠিত হয়।

প্রতি বছর পহেলা বৈশাখে শহরের নানা এলাকার গণ্যমান্য ব্যক্তিগণসহ প্রায় হাজার খানেক অতিথি এই “বিশ্ব খাওয়ায়” অংশগ্রহণ করে থাকেন।

এবারের বিশ্ব খাওয়ায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, বিশিষ্ট সমাজসেবক মাসুদুল হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফুল কবির টিটু, মোস্তাক আহমেদ শাহিনসহ আরও অনেকে।

উল্লেখ্য, নগুয়া এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল তার বন্ধুবান্ধব ও এলাকাবাসী মিলে ১৯৭৩ সালে এই বিশ্ব খাওয়ার প্রচলন করেন। এর পর থেকে এলাকার বিভিন্ন প্রজন্ম এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন।

আয়োজকরা জানান, “বিশ্ব খাওয়া” অনুষ্ঠান প্রতিবছরই অনুষ্ঠিত হবে। শহরে এলাকা ভিত্তিক এত বড় আয়োজন আমরাই করে আসছি। দিন দিন এর পরিসর আরও বড় হবে ইনশাআল্লাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com