মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ (৪৩)কে দীর্ঘ ১৬ বছর পর ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (ভোরে) অভিযান চালিয়ে পাকুন্দিয়া থানা পুলিশ, র‍্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০১ সালে সংঘটিত একটি হত্যা মামলার আসামি ছিলেন আবুল কালাম আজাদ। পরে ২০১০ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার সোহেল মিয়ার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com