বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে ইভটিজিংয়ের দায়ে রাসেল আহমেদ (৩২) নামে এক যুবককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল আহমেদ কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহন-এর একটি বাসে এক নারীর সঙ্গে অসদাচরণ ও ইভটিজিং করেন রাসেল। পরে ঘটনাস্থলে পুলিশসহ উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

এসময় অভিযুক্ত রাসেল দোষ স্বীকার করলে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com