শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওয়ালী নেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। তাঁর এ দায়িত্বপ্রাপ্তির খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষানুরাগী মহল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ২১ মে জারিকৃত এক পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ২৮ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত এবং ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের আলোকে কলেজ কর্তৃপক্ষের প্রেরিত তিন সদস্যের প্যানেল থেকে মোহাম্মদ ওয়াহিদুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি স্থানীয় সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

শিক্ষানুরাগীরা মনে করছেন, দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক জটিলতা ও অনিয়মে আলোচিত কলেজটিতে নতুন নেতৃত্ব ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রশাসনিক কাঠামো পরিচালনা, শিক্ষক প্রতিনিধিত্বে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একাডেমিক পরিবেশ উন্নয়নের বিষয়ে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কার্যকর পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

কলেজ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিতে ধারাবাহিকভাবে দুইজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেন। এ সময় প্রশাসনিক কার্যক্রম, শিক্ষক প্রতিনিধিত্ব এবং বিভিন্ন একাডেমিক বিষয়ে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রত্যাশা, কলেজটি এখন থেকে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। একইসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত বিএমটি কোর্স ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কার্যক্রম পৃথক প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা আশা করছেন।

এছাড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ও দৃশ্যমান ব্যবহারিক ক্লাস নিশ্চিত করা, প্রশাসনে বহিরাগতদের প্রভাব কমানো, হিসাব ও আয় শাখায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা ফিরিয়ে আনার দাবিও জোরালোভাবে উঠে এসেছে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বাস, নতুন নেতৃত্বের মাধ্যমে ওয়ালী নেওয়াজ খান কলেজ আবারও সুশাসন, একাডেমিক শৃঙ্খলা ও শিক্ষার গুণগত মানে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com