শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষাখাতে জিডিপির ২% বরাদ্দ, ‘শুভঙ্করের ফাঁকি নেই’ বললেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
শিক্ষাখাতে জিডিপির ২% বরাদ্দ, ‘শুভঙ্করের ফাঁকি নেই’ বললেন শিক্ষামন্ত্রী

আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে ‘মোট দেশজ উৎপাদন-জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হচ্ছে’ তুলে ধরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘‘এবার ‘শুভঙ্করের ফাঁকি নেই’।’’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ চাওয়া হয়েছিল।’’

“সেই জায়গায় আমরা এ বছর ২ শতাংশ পর্যন্ত পেয়েছি৷” প্রায় দুই দশক পর ক্ষমতায় আসা বিএনপির নতুন সরকার আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেবে ১১ জুন।

আগামী ২০ জুন আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে তার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, ‘‘প্রধানমন্ত্রী আগামীতে শিক্ষাখাতের মোট বরাদ্দ জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর আশ্বাস দিয়েছেন।’’

শিক্ষাখাতে বরাদ্দের পুরোটাই প্রাথমিক থেকে উচ্চশিক্ষা খাতে ব্যয় হবে বলে তুলে ধরেন তিনি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দ একসঙ্গে ঘোষণা করা হয়েছিল বলে তুলে ধরেন মন্ত্রী।

এ অর্থবছরে শুধু শিক্ষাখাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৫৩ শতাংশ। আর শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৭৭ শতাংশ।

তার আগের ২০২৪-২৫ অর্থবছরে শুধু শিক্ষাখাতে জিডিপির ১ দশমিক ৬৯ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছিল।

শিক্ষামন্ত্রী বলেন, “এবার শুভঙ্করের ফাঁকি নেই। গতবার শুভঙ্করের ফাঁকি ছিল; আইসিটি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব অন্তর্ভুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতের বাজেট ঘোষণা করা হয়েছিল।”

আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষাখাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়। কিন্তু বাংলাদেশের শিক্ষাখাত জাতীয় বাজেটে এ পরিমানে বরাদ্দ পায় না।

১৯৯১ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী খালেদ জিয়া অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা বাবদ টাকা দেওয়ার প্রচলন করলেও ২০২২ সালের পর থেকে তা বন্ধ আছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি অভিযোগ করেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট থেকে বিগত সময়ে ‘কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে’।

আংশিক হলেও আগামী একমাসের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের ভাতা বিতরণ শুরু হবে বলে আশা প্রকাশ করেন এহছানুল হক মিলন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com