মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। চট্টগ্রামের তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা বুধবার (১৭ ‍জুন) ৪ উইকেটে হেরেছে।

অস্ট্রেলিয়া জিতেছে ৪ উইকেটে। শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কুপার কনোলি ছাড়া কেউ আরাম করে দাঁড়াতে পারেননি। কনোলি ২৭ বলে করেন ৪৭ রান। বাকিদের কারো স্কোর বিশ পেরিয়ে ২১ হয়নি।

জশ ইংলিসকে ফিরিয়ে শরিফুল ইসলাম শুরু করেছিলেন। মিচেল মার্শকে গালিতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজুর রহমান। স্লো পিচ হলেও কনোলি মেরেই খেলছিলেন। ৪ চার ও ৩ ছয়ে হাফসেঞ্চুরি থেকে ৩ রান দূরে থাকতে আবদুল গাফ্‌ফারের শিকার হন তিনি।

শেখ মেহেদীর ওভারে সীমানার কাছে টিম ডেভিড ক্যাচ দেন তানজিদ হাসান তামিমকে। তাতে ১১.৩ ওভারে ৪ উইকেটে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ৮৯। যদিও রানের তুলনায় বল বেশি থাকায় অস্ট্রেলিয়া কখনওই চ্যালেঞ্জে পড়েনি। দুই নবাগত নিখিল চৌধুরীর ১৩ বলে ১৮, জোয়েল ডেভিসের ৭ ও জাভিয়ের বার্টলেটের ৪ রানে অজিরা জয় পায়।

১৯ ওভারে বাংলাদেশ ১৩১ রানে গুটিয়ে গিয়েছিল নবাগত জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পার ঘূর্ণির সামনে। যদিও সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল। এরপর একে একে ব্যাটাররা নামলেন আর তেড়েফুঁড়ে ছক্কা মারতে গিয়ে উইকেট উপহার দিয়ে এলেন।

শেষদিকে শেখ মেহেদী ২২ বলে ইনিংস সর্বোচ্চ ২৯ রান না করলে তো বড় লজ্জার মুখেই পড়তে হতো টাইগারদের। জাম্পা ও ডেভিস ৩টি করে উইকেট শিকার করেন। রেনশ শিকার করেন ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট গেছে জনসন ও নিখিল চৌধুরীর ঝুলিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com