মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটি বিলুপ্ত তাড়াইলে শতাধিক দরিদ্র রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা টাঙ্গাইলে বংশাই নদীতে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার টাঙ্গাইল জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত র‍্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার হামের টিকা ইস্যুতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন ৬ বিভাগে ভারি বর্ষণের আভাস পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
নওগাঁ সদরে কৃষি প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কৃষি প্রণোদনা ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি কৃষকদের উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুবিধাভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com