শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হতে পারে কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল জনপ্রশাসনের কর্মকর্তাদের বড় পদোন্নতি স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট কিশোরগঞ্জে থানা হাজতে আসামির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক ধারণা পাকুন্দিয়ায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে প্রবাসীর মা-বোন-স্ত্রীকে মারধরের অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে কাবাডি খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া (১৮) ওই গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও পার্শ্ববর্তী বড়চরা গ্রামের কয়েকজন কিশোরের মধ্যে কাবাডি খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েল মিয়াকে একা পেয়ে বড়চরা গ্রামের কয়েকজন কিশোর তাকে মারধর করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com