শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এক পা হারিয়েও অদম্য ‘লালু’, আম বাগানের বিশ্বস্ত প্রহরী সে ও সঙ্গী ‘কালু’

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশাল আমের বাগান। গাছে গাছে ঝুলছে নানা জাতের বিদেশি রঙিন আম ও বারি-৪। প্রায় ১০ বিঘা জমির এই মিশ্র আম বাগান পাহারা দেয় কোনো মানুষ নয়, বরং দেশি জাতের দুটি বিশ্বস্ত কুকুর—‘লালু’ ও ‘কালু’। দিন-রাত ২৪ ঘণ্টা বাগান পাহারায় নিয়োজিত এই দুই চতুষ্পদ প্রাণীর বিশ্বস্ততা ও সাহসিকতা এখন নওগাঁ পৌর এলাকার আনন্দনগর বাগবাড়ি এলাকায় আলোচনার বিষয়।

বাগান মালিক আব্দুল আলিম জানান, ছোটবেলায় এক আত্মীয়ের বাড়ি থেকে কুকুরের ছানা দুটি এনে লালন-পালন করেন তিনি। সময়ের সঙ্গে তারা পরিবারেরই সদস্য হয়ে ওঠে। এক দুর্ঘটনায় লালু একটি পা হারালেও বাগান পাহারার দায়িত্বে তার কোনো ঘাটতি নেই। লাল-সাদা রঙের ‘লালু’ ও কালো-সাদা ‘কালু’ মিলে পুরো বাগানের নিরাপত্তা নিশ্চিত করে।

তিনি বলেন, বাগানে কর্মচারী থাকলেও পাহারার দায়িত্ব পুরোপুরি লালু ও কালুর ওপরই নির্ভরশীল। ফলে আলাদা পাহারাদার রাখতে হয় না, এতে উল্লেখযোগ্য অর্থও সাশ্রয় হচ্ছে।

শুধু বাগান পাহারাই নয়, আলিমের মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়া, বিকেলে তার সঙ্গে খেলাধুলা করা—সব ক্ষেত্রেই এই দুই কুকুর পরিবারের অবিচ্ছেদ্য অংশ। পরিবারের সদস্যরা যা খান, লালু-কালুকেও সেই একই খাবার দেওয়া হয়। তাদের সুস্থ রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত টিকা দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়। হিংস্রতা নিয়ন্ত্রণে রাখতে মাঝেমধ্যে সেদ্ধ মাংসও খাওয়ানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ বাগানে প্রবেশ করতে চাইলে আগে লালু ও কালুর বাধার মুখে পড়তে হয়। পরিবারের সদস্যরা উপস্থিত হলে তবেই তারা কাউকে ভেতরে যেতে দেয়। তাদের এমন সতর্কতা ও বিশ্বস্ততায় মুগ্ধ এলাকাবাসী।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, একসময় কুকুর পালন ছিল মূলত শহরকেন্দ্রিক ও শখের বিষয়। এখন গ্রামীণ নিরাপত্তা ও কৃষি খামার রক্ষায় কুকুর পালনের প্রবণতা বেড়েছে। তিনি বলেন, নিয়মিত জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করলে কুকুর মানুষের জন্য নিরাপদ এবং অত্যন্ত উপকারী সঙ্গী হয়ে উঠতে পারে।

সঠিক যত্ন, ভালোবাসা ও প্রশিক্ষণ পেলে একটি প্রাণীও যে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য পাহারাদার হতে পারে, নওগাঁর ‘লালু’ ও ‘কালু’ তারই অনন্য উদাহরণ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com