রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক

কিশোরগঞ্জের ভৈরবে এক শিক্ষিকাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার এক শিক্ষার্থীর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রিয়া (২২) নামের এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক প্রিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকার মতি চান্দের বাড়ির বাসিন্দা। তিনি হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী এবং খোকন মিয়ার মেয়ে।

আহত শিক্ষিকা সিঁথি সীমিতা (২৮) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের গাজিরটেক এলাকার মৃত সুলয়মান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। পাশাপাশি তিনি বাসায় গিয়ে টিউশনি করান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে সিঁথি সীমিতা শিক্ষার্থীকে পড়াতে বায়েজিদ মিয়ার বাড়িতে যান। পড়ানো শেষে বাড়ি ফেরার পথে বাসায় ফেলে আসা ছাতা আনতে আবার ভেতরে প্রবেশ করেন। এ সময় শিক্ষার্থীর মা প্রিয়া বেগম হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তার ওপর এলোপাতাড়ি কোপ দেন।

শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত প্রিয়াকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার কারণ এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com