শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে এ চারা বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।
সভায় জানানো হয়, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তাড়াইল উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
.
প্রস্তুতি সভায় ইউএনও তানজিলা আখতার বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে সবুজ ও পরিবেশবান্ধব তাড়াইল গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
.
সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা এলজিইডির প্রকৌশলী জাহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় চারা বিতরণের পদ্ধতি এবং চারার পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিপুল সংখ্যক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে, যা ভবিষ্যতে সবুজায়ন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ২০টি বিদ্যালয়ের প্রতিটিতে ১০টি ফলজ ও ১০টি ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com