মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন কিশোরগঞ্জে শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে আহত, শিক্ষার্থীর মা আটক পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে আঞ্চলিক সড়কে ৩০ ফুট গর্ত, ইউএনওর নির্দেশে জরুরি মেরামত শুরু

কিশোরগঞ্জের হোসেনপুর–বাসকান্দা–পাকুন্দিয়া–ঢাকা আঞ্চলিক সড়কের হোসেনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দ্বীপেশ্বর এলাকায় প্রায় ৩০ ফুটজুড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ চরমে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের নির্দেশ দেন। তার নির্দেশে পৌর প্রকৌশলী শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিনের তত্ত্বাবধানে তাৎক্ষণিকভাবে গর্ত ভরাটের কাজ শুরু হয়েছে।

হোসেনপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুলেশ্বরবাড়ির সামনে দ্বীপেশ্বর অংশে অবস্থিত এই সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ পথ দিয়ে প্রতিদিন বাসকান্দা থেকে ঢাকার মহাখালীগামী ‘জলসিঁড়ি পরিবহন’-এর বাসসহ যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করে।

কিন্তু সড়কের মাঝখানে প্রায় ৩০ ফুটজুড়ে বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে থাকায় এর গভীরতা বোঝা যায় না। ফলে প্রায়ই মোটরসাইকেল ও অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, পাকুন্দিয়ার তারাকান্দি বাজার থেকে সবজি কিনে বাসকান্দায় ফেরার পথে ব্যবসায়ী আমিন মিয়াকে বহনকারী একটি অটোরিকশা ওই গর্তে পড়ে উল্টে যায়। এতে চালক মোখলেছুর রহমান গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের জলাবদ্ধতায় সড়কের এই অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বর্তমানে এলাকায় ড্রেন নির্মাণকাজ চললেও ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয় ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মফিজ উদ্দিন, মো. সুবল মিয়া ও সৃজন মিয়াসহ অনেকেই জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে বড় গর্তের কারণে ইতোমধ্যে অসংখ্য ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের অভিযোগ, পৌর এলাকার এই সড়কের রক্ষণাবেক্ষণ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পৌরসভার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। ফলে দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত অংশটি অবহেলিত অবস্থায় পড়ে আছে।

জনদুর্ভোগের খবর পেয়ে ইউএনও কাজী নাহিদ ইভা উপজেলা প্রকৌশলী, পৌর প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইউএনও বলেন, “গর্তটি একদিনে সৃষ্টি হয়নি; এটি দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি প্রকৌশলীদের সঙ্গে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পৌর প্রকৌশলীকে দ্রুত গর্তটি ভরাট করে জনদুর্ভোগ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

ইউএনওর নির্দেশের পরপরই পৌর প্রকৌশলীর তত্ত্বাবধানে গর্ত ভরাটের কাজ শুরু হয়।

তবে স্থানীয়দের দাবি, সাময়িকভাবে গর্ত ভরাট করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে সড়কটির স্থায়ী সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com