বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মেসির জাদুতে ফাইনালে আর্জেন্টিনা মব-সহিংসতা ও পিটুনিতে নিহত ৬ মাসে বেড়েছে দ্বিগুণ: এইচআরএসএস যারা পরীক্ষা দিতে পারেনি, তারা আবার পরীক্ষা দিতে পারবেন: সংসদে শিক্ষামন্ত্রী ডেঙ্গু থেকে সুরক্ষায় লম্বা লুঙ্গি ও পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ’ বিল পাস কটিয়াদীতে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মাদক সেবন ও ক্রয় বিক্রয়ের অপরাধে সালমান (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই)দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ঘটনাস্থলে  ভ্রাম্যমান  আদালত বসিয়ে  দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সালমান উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত বকুল মিয়ার ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক বিক্রেতা।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সালমান এলাকায় চিহ্নিত মাদকসেবী ও করবারি হিসেবে পরিচিত। তার যন্ত্রনায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। প্রেক্ষিতে স্থানীয় লোকজন দেশীয় অস্ত্রসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com