শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে- এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
গুলিবিদ্ধ থেকে নেতৃত্বে—এনসিপির তাড়াইল উপজেলা কমিটিতে বাহার উদ্দিন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বিরিপাড়া গ্রামের দৌলত ভুঁইয়ার ছেলে বাহার উদ্দিন ভুঁইয়া (৩০) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তাড়াইল উপজেলা আহ্বায়ক কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বাহার উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকালে ছররা গুলিতে গুরুতর আহত হন। ওই ঘটনায় তাঁর শরীরে মোট ৫৭টি ছররা গুলি লাগে। এর মধ্যে একটি গুলি তাঁর ডান চোখের ওপর আঘাত হানে। গুরুতর এই আঘাতের ফলে বর্তমানে তাঁর ডান চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার ঘটনায় সরকার তাঁকে ‘ক্যাটাগরি-সি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।

শিক্ষাজীবনে বাহার উদ্দিন সরকারি তিতুমীর কলেজ থেকে ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি নিজ এলাকায় একটি গরুর খামার পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর বাহার উদ্দিন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দলের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। একই সঙ্গে আহত যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায়ও কাজ করে যাব।”

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বাহার উদ্দিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব এনসিপির তাড়াইল উপজেলা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com