মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু তাড়াইলের ১২ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির অপেক্ষায় তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালিত  টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’

কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার পর অসুস্থ হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হওয়ার সন্দেহে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলছিল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার পরিবারের এক সদস্য তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি বিস্কুটের একটি অংশ খাওয়ার পর অবশিষ্ট অংশটি শিশুটি খেয়ে ফেলে। এরপর কিছু সময়ের মধ্যেই সে অসুস্থ হয়ে পড়ে।

প্রথমে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাকে ভ্যাকসিন দেওয়া হয়।

এরপর বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে পথে নরসিংদীর ভেলানগর এলাকায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মুসা মিয়া প্রায়ই তাদের বাড়ির সামনে কুকুরকে খাবার দিতেন। এ বিষয়ে একাধিকবার নিষেধ করা হলেও তিনি তা আমলে নেননি। তাদের দাবি, কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দ্রষ্টব্য: পরিবারের পক্ষ থেকে শিশুটির মৃত্যুর কারণ হিসেবে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খাওয়ার অভিযোগ করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট চিকিৎসা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com