সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে
তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের কৃতী সন্তান, তাড়াইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ (১৮ জুলাই)। এ উপলক্ষে পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন উপজেলার সাচাইল গ্রামের মরহুম আমানী ভূঁইয়ার ছেলে। তিনি দীর্ঘদিন তাড়াইলের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৮ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এরপর ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়।

সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সততা, মানবিকতা এবং সহজ-সরল জীবনযাপনের কারণে তিনি তাড়াইলবাসীর কাছে একজন জনপ্রিয় ও আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেন।

২০১৮ সালের ১৮ জুলাই তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে তাড়াইলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। তবে তাঁর কর্ম, সততা এবং জনসেবার আদর্শ আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী বলেন, কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন ছিলেন একজন জনবান্ধব, নীতিবান ও উন্নয়নমুখী জনপ্রতিনিধি। তাড়াইলের উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান উপজেলাবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com