শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

উপজেলা ও জেলা পর্যায়ে যেসব চিকিৎসক প্রশাসনিক দায়িত্ব পালন করেন, তাদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে ঢাকার সাভারে শিগগির চালু হবে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় কীভাবে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে পৌঁছানো যায়, সেটির ওপর। আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি বলে মনে করি।

“যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ও ঘোষণা দিয়েছি—বাংলাদেশের সকল ৩০ বেড এবং ৫০ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে আমরা ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব।”

অতীতের পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে যদি সিচুয়েশন অ্যানালাইসিস করা হয়, বিশেষ করে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থার একেবারে ভগ্ন দশা।

“কারণ সেখানে আমাদের রাইট ইনভেস্টমেন্ট হয়নি, সঠিক জনবল তৈরি করে পদায়ন করা যায়নি এবং সাপ্লাই-লজিস্টিকস নিয়ে যেভাবে কাজ করার কথা ছিল, পুরো সিস্টেমটা অবহেলায় ভেঙে পড়েছে।”

নিপসমের পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com