শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার।

লাফিয়ে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

বুধবার(২৬ আগস্ট) মধ্যরাতে সদর উপজলার হলাখোনা ইউনিয়নের সন্ন্যাসী গ্রাম থেকে তাকে আটক করা বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল আহমদ।

গ্রেপ্তার মিনহাজুল ইসলাম আইয়ুব কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, হত্যাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রাত দেড়টার দিকে আইয়ুবকে ধরতে তার বাড়ি ঘেরাও করে পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আইয়ুব বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিলে টিনের বেড়ায় লেগে তার দুটি আঙ্গুল কেটে ও হাড় ভেঙে যায়। পরে আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি কামাল আহমদ বলেন, জুলাই আন্দোলনে শহীদ আশিক হত্যা মামলাসহ আইয়ুবের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

প্রয়োজনীয় চিকিৎসার পর তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com