শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার মাহবুবুর রশিদ বলেছেন, এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। সারা দেশে এ মামলা নিয়ে নানা কথা হচ্ছে। তাই এ মুহূর্তে এ বিষয়ে কিছু বলা আগাম হয়ে যাবে। মূলত মামলাটি সম্পর্কে বিস্তারিত জানতে ঘটনাস্থলে এসেছি।

তিনি আরও বলেন, মামলা-সংক্রান্ত সব তথ্যই আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

শুক্রবার (২৮ আগস্ট) নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন আরপিএমপি কমিশনার।

তিনি বলেন, চার খুনের মামলাটি নিয়ে যেসব কথা-বার্তা উঠছে, সেগুলো সবই আমলে নিয়ে তদন্ত করছি। সব তথ্য বিশ্লেষণ ও যাচাই করে সঠিকভাবে চার্জশিট প্রস্তুত করা হবে, যাতে সুবিচার নিশ্চিত করা যায়।

পানি দিয়ে ক্রাইম সিনের আলামত ধুয়ে ফেলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মাহবুবুর রশিদ বলেন, আমিও এমনটি শুনেছি। তবে এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। আলামত ধুয়ে ফেলার কোনো কারণও নেই। ক্রাইম সিন থেকে সংগ্রহ করা সব আলামত আমাদের কাছে সুরক্ষিত রয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলাটি চলমান প্রক্রিয়ায় রয়েছে, তদন্তও চলছে। আমি যোগদানের পর শুধু ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। মামলার অগ্রগতি সম্পর্কে আগের কমিশনার টাইম টু টাইম আমাকে ব্রিফ করেছেন। আপাতত আমি সেখানেই থাকতে চাই। কোনো ক্লু পাওয়া গেলে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

গত ২২ আগস্ট রাতে নগরীর দাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৩) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com