শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর আহত অবস্থায় বলাই নমশূদ্র (৩২) নামের এক ভারতীয় নাগরিককে ঘটনাস্থল থেকে আটক করে বিজিবি। তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি গুলি ও ৫০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বলাই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের জিতেন্দ্র নমশূদ্রের ছেলে। প্রাথমিকভাবে বিজিবি ধারণা করছে, বলাই সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। বিজিবি পলাতক চোরাকারবারি চক্রে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার গণমাধ্যমকে বলেন, তিন-চারজনের একটা গ্রুপ অন্ধকারে কুমারশাইল এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি করে, আমরাও গুলি করেছি। তারা দৌড় দিলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয়। রাতেই তাকে আইনি প্রক্রিয়া শেষে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ভারতীয় নাগরিক আটকের ঘটনায় গতকাল রাতেই থানায় মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com