মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে কনসার্ট চলাকালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেপ্তার হাফিজুর রহমান পিয়াল এফএনএফ কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের স্বত্বাধিকারী।

পুলিশ জানায়, সোমবার ওই প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট করা হয়। এতে গান গেয়েছেন মাইনুল আহসান নোবেল সন্ধ্যার পর কনসার্ট শুরু হয়। একপর্যায়ে দর্শকসারি থেকে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়া শুরু হয়।

পুলিশের ভাষ্য, এ ঘটনায় ওই রাতেই পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, হাফিজুর রহমান পিয়ালকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com