মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
হোসেনপুরে "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
.
সভার শুরুতে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মীরা অংশগ্রহণ করেন।
.
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই সমৃদ্ধি অর্জনের প্রধান হাতিয়ার। নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়তে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঝরে পড়া শিশু ও বয়স্কদের মাঝে সাক্ষরতার আলো ছড়িয়ে দিতে উপানুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।
.
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, “সাক্ষরতা হলো সকল উন্নয়নের প্রবেশদ্বার। একজন শিক্ষিত মা যেমন একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে, তেমনি একজন সাক্ষর ব্যক্তি তার পরিবার ও সমাজকে বদলে দিতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ সাক্ষরতার কোনো বিকল্প নেই। হোসেনপুর উপজেলাকে শতভাগ সাক্ষর উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।”
.
এ সময় উপজেলা শিক্ষা অফিসার সাদিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com