মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা

হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

কিশোরগঞ্জের হোসেনপুরে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নতুন বাজারে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে রাস্তার ওপর ও ফুটপাত দখল করে বসানো বেশ কয়েকটি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হোসেনপুর নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হোসেনপুর নতুন বাজারের প্রধান সড়কের দুই পাশ ও ফুটপাত দখল করে কাঁচা তরকারি, ফলমূলসহ বিভিন্ন ভাসমান ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন এক শ্রেণির ব্যবসায়ী। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি বাজার এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে ইউএনও রেকসোনা খাতুন পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে বাজারের সড়কের ওপর বসানো কাঁচা মরিচ, পেঁপে, আলু, কলাসহ বিভিন্ন সবজির অস্থায়ী দোকান উচ্ছেদ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।

এ সময় ইউএনও রেকসোনা খাতুন বলেন, “সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করা সম্পূর্ণ বেআইনি। জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। নতুন বাজারকে যানজটমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন। রাস্তার ওপর আর কোনো দোকান বসতে দেওয়া হবে না।”

অভিযানে হোসেনপুর থানা পুলিশের সদস্য, আনসার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মচারী ও বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ইউএনওর এ অভিযানকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীরা। তারা নতুন বাজারকে দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি ও প্রশাসনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com