শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ সদর দপ্তরের মসজিদে ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মুসল্লি।

প্রাদেশিক পুলিশের আইজি জুলফিকার হামিদ জানান, জুমার নামাজের সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে পুলিশ লাইন্সের প্রধান ফটকে ধাক্কা দেয় এক আত্মঘাতী হামলাকারী। এরপর আরও কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী পুলিশ কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের দীর্ঘ গোলাগুলি চলে। লড়াই চলাকালে স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পুলিশের কড়া প্রতিরোধে এক আত্মঘাতী হামলাকারীসহ অন্তত ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে।

এই বর্বরোচিত হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জোট ‘ইত্তেহাদুল মুজাহিদিন’। ২০২৫ সালের এপ্রিলে কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই জোটটি সম্প্রতি ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com