মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মুক্তিযোদ্ধারা।

সোমবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা বাসির উদ্দিন ফারুকী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, হোসেনপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব শাহাবউদ্দিন মজনু, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা জামিল আনসারী প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে জীবন বাজি রেখে যাঁরা দেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ৫৫ বছর পর তাঁদেরই গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। একাত্তরের স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সঙ্গে জড়িতদের জাতি কখনো ক্ষমা করবে না।

বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের কালীবাড়ি এলাকা প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com