মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

৯ বছরের সংসার ভাঙলো অপূর্বর, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী তিশা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ৭৭৫ বার পড়া হয়েছে

শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির বিবাহ বিচ্ছেদ নিয়ে তোলপাড় চলছে। দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তারা। গতকাল ১৭ মে বিষয়টি প্রকাশ্যে আনেন অদিতি। পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেন অপূর্বও।

 

এদিকে মিডিয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে এক অভিনেত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্কের কারণেই নাকি এই ডিভোর্স হয়েছে। সেখানে অপূর্বর সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার নামটি ভেসে আসে।

এদিকে এমন গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তানজিন তিশা। এমনকি গুজব যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। এর আগে একই হুঁশিয়ারি দেন অপূর্ব।

 

সোমবার ভোরে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তানজিন তিশা লিখেছেন, ‘আমি সাধারণত গুজবে সাড়া দিই না। তবে আজ আমি অনুভব করছি যে, কয়েকটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত চলমান গসিপ বন্ধ করা উচিত। দয়া করে আমার নামটি ব্যাবহার করবেন না। এতে আমারসহ শিল্পী এবং তার পরিবারের চলমান পরিস্থিতি আরও খারাপ হবে। আমি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে, কেউ আমার খ্যাতি কুখ্যাতে ইচ্ছাকৃতভাবে এটি তৈরি করছে।’

ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করে তিশা বলেন, ‘দয়া করে এমন খবরে বিশ্বাস করবেন না, যার কোনও সত্যতা নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন এই গুজবে আর ভাগ না বসিয়ে এবং ছড়িয়ে না দেন। কারণ, ভুয়া খবর ছড়িয়ে দেয়াও একটি সাইবার অপরাধ।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিশা বলেন, ‘অনুরোধ করছি আপনাকে এই ধরনের ভিত্তিহীন গল্পে আমার নাম উল্লেখ না করার। যারা এই কাজটি চালিয়ে যাবেন তাদের আমার শেষ থেকেই আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

 

এদিকে রবিবার রাতে ফেইসবুক পোস্টে অপূর্ব লেখেন, “অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আমাদের সম্পর্কের আইনগতভাবে ইতি টেনেছি। কোন সংবাদমাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোন ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নিব।”

 

প্রসঙ্গত, অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। কিন্তু বছর না ঘুরতেই ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন। এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের ঘরে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com