শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ‘মানবপাচারকারী’ ও ৯ ভুক্তভোগী আটক মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক কদমতলীতে ফোমের কারখানায় আগুন ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ  প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল অপরাধ ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে পুরুড়া বাজারের হাবিব বস্ত্রালয়ের সামনের সড়ক থেকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। এসময় এএসআই শেখর আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীর নাম মোফাজ্জল হাসান (২৩)। তিনি রাউতি উত্তরপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৫)। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সন্দেহভাজন এক ব্যক্তি ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মোফাজ্জল হাসানকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com