শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় দুই বাংলাদেশি ‘মানবপাচারকারী’ ও ৯ ভুক্তভোগী আটক মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের সমঝোতা স্মারক কদমতলীতে ফোমের কারখানায় আগুন ৪৬ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ  প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল অপরাধ ঠেকাতে রাজধানীতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা বসছে ঘুষ ও দুর্নীতির দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠাতা আহ্বায়ক নজরুল, সদস্যসচিব জিয়া তাড়াইল উপজেলা তাঁতী দলের কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও ‘জনতার নজরুল’ নামে সুপরিচিত এনামুল হক ভুঁইয়া নজরুলকে প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং জিয়াউর রহমান জিয়াকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠনটির কিশোরগঞ্জ জেলা তাঁতী দলের আহ্বায়ক সাহেব আলী ও সদস্যসচিব বোরহান উদ্দিন সরকার স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) তারিখে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে আবু রেজা ফয়সালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আহসান হাবিব, আনোয়ার হোসেন টিপন, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, মহিউদ্দিন, বাচ্চু মিয়া ও তোফাজ্জল হোসেন খানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এছাড়া এহসানুল হক, মেহেদী হাসান, জুলহাস, রাসেল মাহমুদ, শাহিন মিয়া, ফাইজুল ইসলাম, আশরাফুল, কাঞ্চন মিয়া, মো. সুবরান, মওদুদ আহম্মেদ টিপু, আনিছ মিয়া, মিলন মিয়া, চন্নু মিয়া, গোলাম সারোয়ার সেবুল, রাজিব মিয়া, আলম ভুঁইয়া, মাজহারুল ইসলাম, আব্দুল হালিম, মো. হক আলম ও নাজমুল হককে সম্মানিত সদস্য করা হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দিতে হবে। পাশাপাশি উপজেলার সাতটি ইউনিয়নে প্রতিনিধি সভার মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com