বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল

আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিগত বছরের তুলনায় এবার আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাচারি বাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার কেন্দ্র। তিনি ১৮৯১ সালে প্রথম পতিসরে আসেন এবং সর্বশেষ আসেন ১৯৩৭ সালে। এ সময় তিনি কুঠিবাড়িতে অবস্থানকালীন এবং নাগর নদীতে ‘পদ্মা বোটে’ বসে বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ‘ছিন্নপত্র’-এর চিঠি এবং ‘বিদায় অভিশাপ’ কাব্যনাট্য রচনা করেন। প্রজা হিতৈষী নানা কার্যক্রম গ্রহণের পাশাপাশি নোবেল পুরস্কারের অর্থ দিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাংকধাঁচের উদ্যোগও নেন। এছাড়া পতিসর ও কালিগ্রামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা এখনও চালু রয়েছে।

১৯৯৩ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয়ভাবে পতিসরে রবীন্দ্রজয়ন্তী উদযাপন শুরু হয়। তখন থেকেই এ উৎসবকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। বসে গ্রামীণ মেলা, আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আর দূর-দূরান্ত থেকে মানুষজন এখানে ভিড় জমান।

এবারও যথারীতি ২৫ বৈশাখ উপলক্ষে কাচারি বাড়িতে নতুন করে রং-বার্নিশ করা, প্যান্ডেল ও তোরণ নির্মাণ এবং রাস্তাঘাট সংস্কারের কাজ চলছে। নওগাঁ জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ. টি. এম মুমিন এবং আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আয়োজনকে বর্ণাঢ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু জানান, অনুষ্ঠানে আগত গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য জেলা পরিষদের দুটি ডাকবাংলো প্রস্তুত রাখা হয়েছে এবং সার্বিক তদারকি করা হচ্ছে।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও আয়োজনের প্রধান উপদেষ্টা শেখ রেজাউল ইসলাম রেজু জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী ওমর খৈয়াম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আলোচক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদসহ আরও অনেকে।

সব মিলিয়ে এবারের আয়োজন সর্বাত্মক উৎসবমুখর হবে বলে মনে করছেন স্থানীয় রবীন্দ্র অনুরাগীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com