বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তিকৃত ১৮ তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) কলেজ মিলনায়তনে ২০২৫-২৬ সেশনের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার হোসেন খান । বর্ণাঢ্য এই নবীন বরণে নতুন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজর পূর্ববর্তী ব্যাচের শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নাসিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এখলাছুর রহমান, খ্যাতনামা অনকোলজিস্ট প্রফেসর ডাক্তার এহতেশামুল হক, প্রফেসর ডাক্তার শাকুর খান, প্রফেসর ডাক্তার নাজনীন মাহমুদ, সাবেক উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার হাবিবুজামান চৌধুরী, প্রফেসর ডাক্তার গুল নেওয়াজ বেগম, প্রফেসর ডাক্তার সুলতানা রোকেয়া মান্নান, প্রফেসর ডাক্তার মৌসুমী সেন, উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার তানজিলুল হক, প্রফেসর ডাক্তার আতিকুল ইসলাম ও নতুন ভর্তি কৃত ছাত্র-ছাত্রীদের পক্ষে আহনাফ জাহিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ নাসিমুল ইসলাম নবাগতদের শপথ বাক্য পাঠ করান।

নবীন বরণের প্রধান অতিথি ডক্টর আনোয়ার হোসেন খান নবাগতদের কলেজে স্বাগত জানিয়ে বলেন, আমাদের এই মেডিকেল কলেজে রয়েছে অতি অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী,রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী। এই মেডিকেল থেকে পাশ করে বহু ছাত্র-ছাত্রী দেশে-বিদেশে দক্ষতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। আমি আশা করব নতুন ব্যাচের ছাত্র-ছাত্রীরাও এই ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি বলেন, ভালো ডাক্তারের সঙ্গে ভালো মানুষও হতে হবে। সেবার মনোভাব নিয়ে চিকিৎসা পেশাকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

নবীন বরণ অনুষ্ঠান শেষে নবাগতদের নিয়ে কলেজ কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com