বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান, আমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী হোসেনপুর উপজেলা শাখার আমীর, সাবেক অধ্যক্ষ এ বি এম সিদ্দিক চঞ্চল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হোসেনপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু নাঈম প্রমুখ।

মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, উপজেলা রাজমেস্ত্রী ও রাজমেস্ত্রী সহযোগী উন্নয়ন সমবায় সমিতি লিঃ-এর সকল সদস্য, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহণ শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ নানা শ্রমজীবী সংগঠন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোকপাত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com