শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ

তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত

কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি তাড়াইল সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বক্তব্য রাখেন।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। অথচ আজও শ্রমিকরা তাঁদের ন্যায্য মজুরি ও উন্নত জীবনমান থেকে বঞ্চিত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের ওপর সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা সময়ের দাবি। এ সময় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে শ্রমিকদের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com