বুধবার, ২০ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করা এবং দোকানপাট ভাঙচুর ও লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ফজলুল করিম হোসেনপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাধখলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগকারী মো. ফজলুল করিম (৬৫) জানান, দীর্ঘ ৩৫ বছর যাবৎ ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে পুকুরের মাটি দিয়ে ভরাট করে তিনি দোকানপাট নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

কিন্তু প্রতিবেশী মো. জালাল মিয়া (৫০), মো. পারভেজ মিয়া (৪৫), মোছা. শিরিন আক্তার (৫০), মো. সাগর মিয়া (২২), মো. সজিব মিয়া (২১), মোছা. সাদিয়া আক্তার (২০), মো. খাইরুল মিয়া (৫০) ও মো. সুজন মিয়া (৪০) দীর্ঘদিন ধরে লোভের বশবর্তী হয়ে জমির দাবি করে জবরদখলের পাঁয়তারা করে আসছিলেন। স্থানীয় শালিস দরবারেও তারা কারও কথা মানছিলেন না।

ঘটনার দিন উল্লিখিত বিবাদীগণ অজ্ঞাতনামা ১০-১২ জনকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফজলুল করিমের জায়গায় অবস্থান নেয়। বাধা দিলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং কয়েকজন তাকে ধাক্কা দিয়ে মারধর করে আহত করে।

ডাকচিৎকারে তার স্ত্রী মোছা. আঙ্গুরা খাতুন (৫২) এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। মেয়ে মোছা. লাকী আক্তার (৩২) এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি মেরে জখম করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ফজলুল করিমের জায়গায় নির্মাণাধীন ভাড়াটিয়াদের দোকানপাটে হামলা চালায়। ভাড়াটিয়া দোকানি মো. আশু মিয়া (৪০)-এর মনোহারী ও লাখড়ির দোকানের মালামাল বের করে ভাঙচুর করে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষতি করা হয়। এছাড়া দোকানের চায়ের কেটলি ও বিভিন্ন মালামাল মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র লুটপাট করা হয়।

এছাড়া দোকানের সামনে থাকা প্রায় ৪২ হাজার টাকার লাখড়ি নিয়ে যায় হামলাকারীরা। পরে আরেকটি দোকান ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিছানা, চৌকি, আলনা, সুটকেসসহ আনুমানিক ৮০ হাজার টাকার মালামাল লুট করে। অভিযোগে উল্লেখ করা হয়, বিছানার নিচে রাখা নগদ ৮ হাজার টাকাও নিয়ে যায় এক অভিযুক্ত।

ডাকচিৎকারে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন। এ সময় হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।

এ বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযোগে উল্লিখিত ভূমির তফসিল- মৌজা: মাধখলা, থানা: হোসেনপুর, জেলা: কিশোরগঞ্জ। খতিয়ান নং ৬১৮; এসএ দাগ ১৬৭৭; আরএস দাগ নং ৩৪৪৪, ৩৪৪৬, ৩৪৪৫; জমির শ্রেণী কান্দা; পরিমাণ যথাক্রমে ০৬, ০৪ ও ০৫ শতাংশ।

ভুক্তভোগী ফজলুল করিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে ক্ষয়ক্ষতির হিসাব করে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com