বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন

ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আরএন রবি।

বৃহস্পতিবার (৭ মে) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বিবৃতিতে রাজ্যপাল রবি জানিয়েছেন, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (২) ধারার (খ) উপ-ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।

ইতোমধ্যেই বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে শেষ হলো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের করা হবে।

ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, এই বিবৃতির মানে হলো তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন। ৭১ বছর বয়সি বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন।

বিধানসভা নির্বাচনে হারের পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেন।

এদিকে বর্তমান বিধানসভার মেয়াদ আজ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়ে যাওয়ার কথা।

বাংলায় ঐতিহাসিক জয় পাওয়া বিজেপি ঘোষণা করেছে, নতুন মুখ্যমন্ত্রী আগামী ৯ মে শপথ গ্রহণ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com