মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

সরিয়ে নেয়া হলো বিতর্কিত ওয়েবসিরিজ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৮৭ বার পড়া হয়েছে

হঠাৎ করে তিনটি ওয়েবসিরিজ যেন আগুন ধরিয়ে দিল। পক্ষে বিপক্ষে শুরু হলো তুমুল লড়াই। বলা যায় মিডিয়াও এই ইস্যুতে দুই ভাগ হয়ে গেল। একপক্ষ এমন সিরিজের পক্ষে আরেক পক্ষ কোনভাবেই নয়। এমন একটি মুহুর্তে তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদও বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি।

তিনি সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় বলেন, ‘আমাদের দেশের কৃষ্টি কালচারকে বাদ দিয়ে অশ্লীল ওয়েবসিরিজ নির্মাণ অপরাধ। এটি কোনোভাবেই কাম্য নয়। এরপরই দুটি ওয়েবসিরিজ সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে। তবে ‘আগস্ট ১৪’ নামের সিরিজটি সংশোধন করে অ্যাপে রাখা হয়েছে বলেও জানা যায়।

 

প্রযোজনা প্রতিষ্ঠান রেড ডট ডিজিটাল লিমিটেড এর ভিডিও স্ট্রিমিং সাইট হলো ‘বিঞ্জ’। এই প্রতিষ্ঠানের মার্কেটিং প্রধান নূর ঈ তাজরিয়ান খান গণমাধ্যমকে বলেন, অ্যাপ থেকে পাইরেসি হয়ে এরমধ্যে তাদের তিনটি সিরিজ ইউটিউবে ছড়িয়ে গিয়েছিল। সেগুলো ইউটিউব থেকে বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখনো পুরো বাণিজ্যিক কার্যক্রম শুরু করিনি। দর্শকরা কেমন প্রতিক্রিয়া দেয় দেখছিলাম। কিন্তু সেটি পাইরেসি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পৌঁছে যায় সর্বস্তরের দর্শকদের কাছে। কিন্তু এই সিরিজগুলো সবার জন্য বানানো হয়নি। তবুও সবার প্রতিক্রিয়ার প্রতি সম্মান জানিয়েই অ্যাপ থেকে দুটো সিরিজ তুলে নিয়েছি। আর কিছু পরিবর্তন আনা হয়েছে ‘আগষ্ট ১৪’ এ।

 

এদিকে দেশের ১১৮ জন নির্মাতা এই ধরনের ওয়েবসিরিজ নির্মাণের পক্ষে মত দিয়েছেন। তারা যুক্তি হিসেবে বলেন, সারা বিশ্বেই এখন সম্পর্কের সূত্র ধরে এমন সিরিজ নির্মিত হচ্ছে তাহলে আমাদের দেশে সমস্যা কেন?

 

আবার অন্য দিকে ৭৯ জন বিশিষ্ট ব্যক্তি এমন অশ্লীল ওয়েবসিরিজ তৈরির বিপক্ষে অবস্থান নিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। তারা বলছেন, সিরিজের নামে যে অশ্লীলতা করা হয়েছে সেটা অমার্জনীয়। আমাদের সংস্কৃতির সঙ্গে এটা যায় না।

 

আলোচিত তিনটি ওয়েব সিরিজ হলো- ওয়াহিদ তারিকের ‘বুমেরাং’, সুমন আনোয়ারের ‘সদরঘাটের টাইগার’ ও শিহাব শাহীনের ‘আগস্ট ১৪’। ‘বিঞ্জ’ নামক ভিডিও স্ট্রিমিং সাইট থেকেই এগুলো মুক্তি দেওয়া হয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com