মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে

স্মার্টফোন কিনতে মেয়েকে বিক্রি করে বাবা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩২০ বার পড়া হয়েছে

স্মার্টফোন ও মোটরসাইকেলের প্রতি এতোটাই আসক্তি যে, তা পেতে নিজের ৩ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিলেন এক বাবা। এমন পাষণ্ড বাবার খোঁজ মিলেছে ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, তিন মাস আগে কর্ণাটকের এক কৃষকের পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানকে ১ লাখ রুপিতে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দেন সেই কৃষক। এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি স্মার্টফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি মোটরসাইকেল কেনেন সেই কৃষক।

এদিকে হতদরিদ্র পরিবারে মোটরসাইকেল ও হাতে দামী মোবাইল দেখে হতভম্ব হয় প্রতিবেশীরা। এরপর তিন মাস বয়সী শিশুকে সেই দম্পতির ঘরে না দেখে সন্দেহ হয় তাদের। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ দিলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় পাষণ্ড বাবা।

তবে এরইমধ্যে শিশুটিকে উদ্ধারের পর তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। পাষণ্ড বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com