মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি

শ্বশুরবাড়ির ব্যবসায়িক প্রচারণায় চিত্রনায়িকা মাহি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে

আগামী ৫ সেপ্টেম্বর থেকে অনন্য মামুনের ‌‘নবাব এলএলবি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে এর আগে, মাহি ব্যস্ত আছেন শাশুড়ির বুটিক হাউজ নিয়ে। বর্তমানে তিনি অবস্থান করছেন শ্বশুরবাড়ি সিলেটে।

মাহি বলেন, ‘আগামীকাল নগরীর কদমতলীতে আমার শাশুড়ির বুটিক হাউজ “সাজেদা কোউচার”র উদ্বোধন করা হবে। এর উদ্বোধনী আয়োজন শেষ করেই ঢাকায় রওনা হবো।’

অনলাইনে প্রচারণার জন্য মাহি ইতোমধ্যে চা’র একটি মজার ভিডিও প্রকাশ করেছেন তার ফেসবুকে। যেখানে অংশ নিয়েছেন মাহির স্বামী মাহমুদ পারভেজ অপু ও দেবররা।

মাহি জানান, তার শ্বশুরবাড়ির লোকজন পারিবারিকভাবে ব্যবসায় যুক্ত। ‘তাজ প্রিমিয়াম টি’ তার শ্বশুরবাড়ির ব্যবসায়িক পণ্য। মজার ছলে এর প্রচারণায় শুধুমাত্র অনলাইনের জন্য তারা এই ভিডিও তৈরি করেছেন। ভিডিওতে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন এই চিত্রনায়িকা।

এদিকে, ‘নবাব এলএলবি’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। এছাড়াও চলতি মাসে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ ছবিতে কাজ করবেন মাহি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com