মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে

চীন ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার জায়গা দখলে নিলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ বার পড়া হয়েছে

লাদাখে ভারতীয় ভুখণ্ডের ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীন দখলে রেখেছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার ভারতের রাজ্য সভায় তিনি এ কথা বলেন।

 

খবর টাইমস অব ইন্ডিয়ার।তিনি জানান, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অন্তত ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা বেআইনিভাবে দখল করে রেখেছে চীন। এর পাশাপাশি তথাকথিত ১৯৬৩ সালের সিনো-পাকিস্তান সীমান্ত চুক্তি অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীরের ৫১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনকে দিয়েছে পাকিস্তান।রাজনাথ বলেন, অরুণাচল প্রদেশের প্রায় ৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের বলে দাবি করেছে চীন।

বৃহস্পতিবার রাজ্যসভায় চীন-ভারত উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের কোনও শক্তি লাদাখে ভারতীয় সেনার টহলদারি আটকাতে পারবে না। ভারতীয় সেনার টহলদারি আটকানোর জন্য চীনা বাহিনীর চেষ্টাই লাদাখে সংঘাতের কারণ বলে উল্লেখ করেন তিনি।

পূর্ব লাদাখে ভারতীয় সেনাবাহিনীর টহলদারির ধরণও বিন্দুমাত্র পরিবর্তিত হবে না।এর আগে গত মঙ্গলবার ভারতের লোকসভায় বক্তব্য রাখেন রাজনাথ। সেখানে চীনকে পরিষ্কার বার্তা দেন তিনি। তিনি বলেন, সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে ভারতীয় সেনা। যে কোনও দখলদারি মনোভাবের প্রতিবেশীকে কড়া শাস্তি দেওয়ার ক্ষমতা ভারতের আছে।উল্লেখ্য, মুখে শান্তির কথা বললেও সীমান্তে লোকবল ও অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে চীন। সামঞ্জস্য বজায় রাখার জন্য একই পথে যাচ্ছে ভারত। কিন্তু এর ফলে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সীমান্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com