মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে

‘পতনের’ পথে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৪ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয়-পৃষ্ঠপোষকতায় হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুবার্ষিকী যখন দ্বিতীয় বছর পূর্তির দ্বারপ্রান্তে তখন সৌদি আরবের রাজত্বও পতনের পথে। দেশটি ইতোমধ্যে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্যীয় অঞ্চলে নেতৃত্ব ও প্রভাব হারাতে শুরু করেছে।

 

৫০ বছরেরও বেশি সময় ধরে ওপেক এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রভাবশালী সদস্য হিসেবে সৌদির যে উত্থান ও খ্যাতি ছিল, তাতে এখন ছন্দপতন ঘটতে শুরু করেছে। ইসলামের পবিত্রতম স্থানগুলোর আতুরঘর এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল মজুদকারী দেশটির ভুল নীতির কারণে ধর্মীয় এবং অর্থনৈতিক প্রভাব হারাচ্ছে।

 

গত পাঁচ বছর দেশটির সময় যেমন ছিল ধ্বংসাত্মক, তেমনি বেদনাদায়ক। প্রতিশ্রুতিবদ্ধ এবং উচ্চভিলাষ নিয়ে যেভাবে কাজ শুরু করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তা শিরগিরই বেপরোয়াগিরিতে পরিণত হয়। যুবরাজের পরমার্শদাতা হিসেবে পরিচিত আরেক ম্যাকিয়াভেলি আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড)। তার অনুপ্রেরণায় সালমান সব কিছুকে হঠকারী মানসিকতা দ্বারাই বিচার করতে শুরু করেছেন।

অদ তিউনিসিয়া ও লিবিয়ার মতো দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং মিসরে স্বৈরশাসক সিসিকে সমর্থন দেয়া সৌদির দেউলিয়া অবস্থা উন্মোচনের মতোই হয়েছে। বাশার আল আসাদকে নিয়েও একই অবস্থা সৌদির। দেশটির নিজেদের ভুলের কারণে এখন আমিরাত এগিয়ে চলেছে টেক্কা দিয়ে আর সৌদি ক্রমশ পিছিয়ে যাচ্ছে।

 

যুবরাজ সালমানের হঠকারীতা হয়ত তার ক্ষমতায় থাকাকে জোরদার করেছে কিন্তু অন্যদিকে দেশটিকে ভয়াবহভাবে দুর্বল করে দিয়েছে। দেশটি কয়েক বিলিয়ন ডলারে অস্ত্র কিনেছে, ইয়েমেনে পাঁচ বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে, এবং তা অব্যাহত আছে- যা বিশ্বে কয়েক বছরের মধ্যে মানবিক বিপর্যয়।

 

এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব আমিরাত এবং বাহরাইনকে উদ্বুদ্ধ করেছে যুবরাজ সালমান। যা তিনি তার পিতা বাদশা আবদুল আজিজকে না জানিয়ে করেছেন। এছাড়া যুবরাজ ইসরায়েল সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে অন্যদিকে বাদশা বিপক্ষে। এনিয়ে পিতা ও ছেলের মধ্যে ‘দ্বন্দ্ব’ দেখা দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com