মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ হওয়ার পর এটি হবে তার প্রথম নির্বাচনী সমাবেশ। শুক্রবার তার প্রচারণা কেন্দ্র একথা জানিয়েছে।
প্রচারণা কেন্দ্র জানায়, তিনি ফ্লোরিডার সানফোর্ডে বিকেলের এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। প্রেসিডেন্ট ও অংশগ্রহণকারীদের সুরক্ষায় সমাবেশে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে সে ব্যাপারে কেন্দ্রটির পক্ষ থেকে কিছু বলা হয়নি।