মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

আরও ৭ গ্রাম স্বাধীন করেছে আজারবাইজান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৫৪ বার পড়া হয়েছে

ফুজুলি শহরসহ দখলকৃত নার্গোনো-কারাবাখের ৭টি গ্রাম আর্মেনিয়ার কাছ থেকে স্বাধীন করেছে আজারবাইজান।  গত শনিবার (১৭ অক্টোবর) আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দিয়েছেন।

সামাজিক মাধ্যম টুইটারে এক বিবৃতিতে তিনি জানান, ফুজুলি শহর এবং ফুজুলি জেলার দেদলি, ইশিগলি, মুসাবেলি, পিরেহমেদলি, চুভারলি, চিমেন এবং গোচেমেদলি গ্রাম আমাদের গৌররোজ্জ্বল সেনাবাহিনী স্বাধীন করেছে। আজারবাইজানের সেনাবাহিনী দীর্ঘজীবী হউক।

সেপ্টেম্বরের শেষ দিকে আর্মেনিয়ার হামলার পর দু’পক্ষের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত আর্মেনিয়ার দখল থেকে বেশকিছু গ্রাম ও শহর স্বাধীন করেছে আজারবাইজানের সেনাবাহিনী।

২৭ সেপ্টেম্বর আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় আর্মেনিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ১৯৯১ সালে আজারবাইজানের আন্তর্জাতিক স্বীকৃত ভূখণ্ড নার্গোনো-কারাবাখ দখলে নেয় আর্মেনিয়ার সেনাবাহিনী। এরপর থেকেই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আজারবাইজানের অন্তত ২০ শতাংশ ভূখণ্ড গেলো ৩ দশক ধরে অবৈধভাবে দখল করে রেখেছে আর্মেনিয়া।

আজারবাইজানের ভূমি থেকে সেনা প্রত্যাহারে জাতিসংঘের বেশ কয়েকটি প্রস্তাবনা এবং অনেক আন্তর্জাতিক সংস্থা আর্মেনিয়ার প্রতি আহ্বান জানালেও আমলে নেয়নি দেশটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com