বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

হেরে গেলে আমেরিকা ছেড়ে চলে যাব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৭৪ বার পড়া হয়েছে

৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে হেরে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রে তার আর স্থান থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মার্কিন বার্তা সংস্থা হিল জানায়, ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যে তার সর্বশেষ নির্বাচনী জনসভায় ঠাট্টা করে বলেন, “ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর মোকাবিলায় আমি তীব্র চাপের মুখে রয়েছি এবং এই নির্বাচনে আমি যদি হেরে যাই তাহলে বলতে হবে আমি আমেরিকার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে গেছি।” এরপর ট্রাম্প ঠাট্টার ছলে আরও বলেন, “হেরে গেলে আমার মধ্যে অনেক বাজে অনুভূতি তৈরি হবে; তখন হয়তো আমাকে আমেরিকা ত্যাগ করতে হবে।”

ট্রাম্প এমন সময় এ বক্তব্য দিলেন যখন তার তিনজন সিনিয়র উপদেষ্টা শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারদলের প্রধান বিল স্টিপিয়েনকে জানিয়েছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের সম্ভাবনা কম এবং তিনি যেন নিজেকে পরাজয়বরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করেন।

 

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন পরিচালিত সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, আগামী মাসের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শতকরা ৫৪ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হতে যাচ্ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এ নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন। জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের বেশির ভাগ ট্রাম্পকে ‘অযোগ্য’ এবং বাইডেনকে ‘সৎ’ প্রার্থী বলে উল্লেখ করেছেন।

 

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তার আগে এরই মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ ভোটার ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আগাম ভোটাধিকার প্রয়োগ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com