বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ২২৬ বার পড়া হয়েছে

সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত ৫০ জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে ওই হামলা চালানো হয়েছে।

 

ওই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে। রাশিয়ার ওই হামলার কারণে ওই অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফায়লাক আল-শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল তা লঙ্ঘন করা হলো।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছে। সংস্থাটি বলছে, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, গত মার্চ মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর-পশ্চিমের হারেম অঞ্চলে এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ।

 

ওই ‍যুদ্ধবিরতির পর ইদলিবে হামলা বন্ধ রাখে সিরিয়ার সরকারি বাহিনী। এর ফলে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল তুরস্ক সমর্থিত মিলিশিয়াদের হাতে। ওই অঞ্চলে যুদ্ধ-সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

 

এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্ররা কোনও হামলা চলালে ‘পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব’ দেয়ার অধিকার রাখে আঙ্কারা। বিদ্রোহী ও জিহাদিদের শেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com