বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার

ঢাকা সফরে আসছেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঢাকা সফরে আসছেন। আগামী বছর মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সফরের কথা রয়েছে তার।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার তার কার্যালয়ে তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে করোনাভাইরাস চিকিৎসায় পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন। ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এ উপহার হস্তান্তর করেন।

তুরস্কের পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন নাইন্টিফাইভ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনাসামগ্রী দেয়া হয় বাংলাদেশকে। এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক দুই বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ব্যাপারে আশাবাদেরর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

২০২১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সোহরাওয়ার্দী উদ্যান বা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হয়, তা হলে তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশে আয়োজন ডি-৮ সম্মেলনেও আসতে পারেন।

 

ড. মোমেন বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও অচিরেই বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশে নবনির্মিত তুর্কি দূতাবাস উদ্বোধন করতে আসবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com